সদ্য প্রকাশিত
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া দর্শনার্থীর ছোড়া টুপি গিলে অসুস্থ, জনপ্রিয় জলহস্তী ফিওনার মৃত্যু ২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা কাল থেকে মাঠে নামছে জামায়াত মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
অপরাধ ও দুর্নীতি

মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২০২ মিনিট পড়া
মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাবার পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকার ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সোহেল মোল্লা (২৮) মারা যান।

নিহত সোহেল মোল্লা উপজেলার কোদালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নান্নু মিয়ার মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কোদালপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নান্নু মিয়া মোল্লা। তিনি বংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি শেষে তিনি পেনশনে যান। পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা মেজো ছেলে সোহেল মোল্লার কাছে রেখে গেছেন। গত ২৯ অক্টোবর রাতে পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগি নিয়ে সোহেল মোল্লা (২৮) ও ইয়াবুক মোল্লার (২১) মধ্যে ঝগড়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ইয়াকুব একটি ছুড়িতে বিদ্যুতের সংযোগ দিয়ে সোহেলের পেটে আঘাত করে। আহত অবস্থায় সোহেলকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে ঢামেকে তিনি মারা যান।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, বাবার পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সোহেল আহত হয়। তিন দিন পর হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেলের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হচ্ছে। ইয়াকুবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: সমকাল