সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শুক্রবার বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে  তিনি এ আহ্বান জানান।

 

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

 

জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি বিচারাধীন। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।

 

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সরকারের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন।

 

মন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে সবাইকে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য স্বাধীনতার চেতনার ধারক মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক মঞ্চে আসতে হবে।

সূত্র : বাংলাট্রিবিউন