সব খবর

মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগ অবরোধ

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২০১ মিনিট পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্রী ধর্ষণ’ মামলার আসামি নুরুল হক নুরসহ সকল ধর্ষকের দ্রুত গ্রেপ্তার এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ গোল চত্বর অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। তারা সড়কে অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলার আসামি ডাকসুর সাবেক ভিপিসহ সব ধর্ষককে গ্রেফতার, ধর্ষকদের বাঁচানোর জন্য মৌলবাদী অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, মুজিব কোটে আগুন দেওয়া, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনাসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোনকে যে ধর্ষণ করা হয়েছে, তার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তাদের যতক্ষণ গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব।

 

সুত্রঃ কালের কণ্ঠ

ট্যাগ: