সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মিশর উপকূলে ৬শ’ শরণার্থী নিয়ে নৌকাডুবি, ৫ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
মিশর উপকূলে ৬শ’ শরণার্থী নিয়ে নৌকাডুবি, ৫ মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভূমধ্যসাগরের মিশর উপকূলে ছয় শতাধিক শরণার্থী নিয়ে নৌকাডুবির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

এতে প্রাথমিক পাঁচ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এছাড়া অন্তত দেড়শ’ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক শরণার্থীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: বাংলা নিউজ