সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মির্জাপুরে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
মির্জাপুরে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম (৩৫) খুনের ঘটনায় স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে শ্বশুরবাড়ি থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্দুল কাদের উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়ার মৃত গফুর মিয়ার ছেলে।

জানা গেছে, ২৬ অক্টোবর রবিবার সকালে সদরের বারোখালী খাল থেকে জিয়াই তার দিয়ে গোলাপী বেগমের পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

মির্জাপুর থানার (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগমের বাবা বিশু মিয়া অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদের মিয়ার কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়।

সাত দিনের রিমান্ড আবেদন করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।