সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
অপরাধ ও দুর্নীতি

মিরসরাইয়ে ২৪ মামলার আসামি হক সাবসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
মিরসরাইয়ে ২৪ মামলার আসামি হক সাবসহ গ্রেপ্তার ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ের ২৪ মামলার আসামি হক সাবসহ (২৭) চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৯ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার তিন নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের বাসিন্দা ও শীর্ষ সন্ত্রাসী হক সাব (২৭), একই গ্রামের মুক্তার হুজুর বাড়ির বাসিন্দা আবু সাঈদ (২৭), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের বাসিন্দা ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬) ও একই ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা এমরান হোসেন (২৭)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে দুটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের একই দিন রাতে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত উপপরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব বলেন, ‘গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

’
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘হক সাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা এবং পৃথক তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাসহ ২৪টি মামলার আসামি সে। অপর তিন আসামিও জোরারগঞ্জ থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দেহজনক আসামি।’

তিনি আরো বলেন, ‘হক সাব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’
প্রসঙ্গত, সর্বশেষ গত ১ আগস্ট রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের দুটি কারখানায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরবর্তীতে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হক সাবকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫২ জনের নামে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন বিএসআরএম কর্তৃপক্ষ।