নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল মঙ্গলবার থেকে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হচ্ছে।
সকাল সাড়ে ৯ টায় রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আমিনুল ইসলাম, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, আরএমপির উপ-কমিশনার (পশ্চিম) আমীর জাফর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী।
এই টুর্নামেন্টে ৬টি দল অংশ নিবে। দলগুলো হলো- ব্লেজিং এডিটর, জার্নালিস্ট সিক্সার্স, মিডিয়া গ্লাডিয়েটর্স, জার্নালিস্ট ওয়ারিয়র্স, ডায়ানামিক রিপোটার্স ও সুপার ফোকাস।

উ্েদ্বাধনী খেলায় অংশ নিবে মিডিয়া গ্লাডিয়েটর্স ও ডায়ানামিক রিপোটার্স। আগামী ৪ ফেব্রুয়ারী ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে, ব্লেজিং এডিটরের মালিক হয়েছেন মো: লিয়াকত আলী, জার্নালিস্ট ওয়ারিয়র্স-এর রেজাউল করিম রাজু, জার্নালিস্ট সিক্সার্স-এর ইউনুস আলী, মিডিয়া গ্লাডিয়েটর্স-এর কাজী শাহেদ, ডায়ানামিক রিপোটার্স-এর শিবলী নোমান ও সুপার ফোকাস-এর মালিকানা পেয়েছেন আহসান হাবিব অপু।
এর আগে গত ১৮ জানুয়ারি খেলোয়াড়দের নিলাম সম্পন্ন হয়েছে। প্রতিটি দলে ১৭ জন খেলোয়াড় রয়েছেন। টুর্নামেন্ট কমিটি সকল খেলোয়াড়কে জার্সি ও ট্রাউজার প্রদান করেছে।
খেলার সূচি
৩০ জানু: মিডিয়া গ্লাডিয়েটর্স-ডায়ানামিক রিপোটার্স(১০.০০)
৩০ জানু: ব্লেজিং এডিটর-জার্নালিস্ট সিক্সার্স (১.০০)
৩১ জানু: মিডিয়া গ্লাডিয়েটর্স-জার্নালিস্ট ওয়ারিয়স(১০.০০)
৩১ জানু: ব্লেজিং এডিটর-সুপার ফোকাস(১.০০)
০১ ফেব্রু: জার্নালিস্ট ওয়ারিয়স-ডায়ানামিক রিপোটার্স(১০.০০)
০১ ফেব্রু: সুপার ফোকাস-জার্নালিস্ট সিক্সার্স(১.০০)
০২ ফেব্রু: ২টি সেমিফানাল (১০.০০ ও ১.০০)
০৩ ফেব্রু: বিরতি
০৪ ফেব্রু: ফাইনাল(১১.০০)
স/শ










