সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

মার্কিন সন্ত্রাসবিরোধী কালো তালিকায় বিন লাদেনের ছেলে

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মার্কিন সন্ত্রাসবিরোধী কালো তালিকায় বিন লাদেনের ছেলে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযা বিন লাদেনকে সন্ত্রাসবিরোধী কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি মি. হামযা আল-কায়েদার একজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

 

ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযার বয়স প্রায় ত্রিশ বছর। সম্প্রতি তিনি তার বাবার প্রতিষ্ঠিত সংগঠন আল কায়েদার বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে।

 

সেই সঙ্গে পরিচিতি পেয়েছেন গোষ্ঠীটির উদীয়মান নেতা হিসেবে।

 

২০১৫ সালে মি. হামযাকে আনুষ্ঠানিকভাবে আল-কায়েদা নিজেদের সদস্য করার কথা জানায়।

 

ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে তিনি দলটিতে তার বাবার স্থলাভিষিক্ত হবেন।

 

আল-কায়েদার পক্ষে রিলিজ করা সাম্প্রতিক ভিডিও বার্তায় মি. হামযাকে দেখা গেছে, পশ্চিমা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানাতে।

 

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, কালো তালিকাভুক্ত করার মাধ্যমে বস্তুত হামযা বিন লাদেন যে সক্রিয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত রয়েছেন, তা বিশ্ববাসীকে জানানো হলো।

 

এই সন্ত্রাসবিরোধী কালো তালিকাভুক্ত হবার ফলে এখন থেকে মি. হামযা কোন মার্কিন কোম্পানি বা দেশটির কোন নাগরিকের সঙ্গে কোন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে পারবেন না।

 

সেই সাথে যুক্তরাষ্ট্রে কোন ধরণের সম্পত্তির মালিক হতে পারবেন না।

 

এছাড়া বর্তমানে দেশটিতে তার কোন সম্পদ থাকলে, তার উপরেও স্থিতাবস্থা জারি হবে এই তালিকার পর।

 

এছাড়া আল কায়েদার নিরাপত্তা বিষয়ক প্রধান ইব্রাহিম আল-বান্নাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।

 

এর আগে যুক্তরাষ্ট্র আল-বান্নাকে ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

সূত্র: বিবিসি বাংলা