ছবিঘর

মারুফের পরিচালনায় অভিনয়ে প্রিসিলা

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ফাতেমা নাজনীন প্রিসিলা। দেশের শোবিজের অনেক তারকাকে নিয়েও শো করেছেন তিনি। এবার তাঁকে পাওয়া যাবে ভিন্ন ভূমিকায়—অভিনয়ে। কাজী মারুফের পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন প্রিসিলা।

এতে তাঁর সঙ্গে মারুফ নিজেও অভিনয় করেছেন। গতকাল ফেসবুকে প্রিসিলা জানান, নিউইয়র্কের সিটি মেয়র নির্বাচনের ওপর নির্মাণ করা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য ছবি। প্রিসিলা বলেন, ‘অভিনয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু মারুফ ভাই শুরু থেকে শেষ পর্যন্ত হাসিমুখে সবকিছু বুঝিয়ে দিয়েছেন।

উনার স্ত্রীও সঙ্গে ছিলেন; দুজনেই অসাধারণ মানুষ। তাঁদের ভালোবাসা ও আন্তরিকতায় আমি সত্যিই মুগ্ধ ও কৃতজ্ঞ।’