সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৪ ও ৯। শুভবার রবি ও মঙ্গল। শুভ রত্ন গার্নেট ও রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি অনুসন্ধিৎসু, মেধাবী ও খেয়ালি। বুদ্ধিবৃত্তিক ক্ষমতার সঙ্গে রয়েছে মৌলিকত্ব। চিরায়তের বাইরে ভিন্ন মতে, ভিন্নপথে চলতে চান। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে আপনি সচেতন। নতুন ও ব্যতিক্রমের প্রতি আপনার আগ্রহ প্রবল। আপনার বিশ্বস্ত আর বিশ্লেষণী ক্ষমতা রয়েছে। বাইরে থেকে আপনাকে কখনো পুরোপুরি বোঝা যাবে না। ইন্দ্রিয় সুখপরায়ণতা আপনাকে পেয়ে বসতে পারে। আপনার পছন্দ-অপছন্দের ওপরই নির্ভর করবে আপনার সাফল্য।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন। সামাজিক অবস্থান ভালো থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
জীবন ও জগৎ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় আধ্যাত্মিক কাজকর্মের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো সৎ মানুষের উপদেশে উপকৃত হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। অসাবধান হলে আপনার নামে বদনাম রটতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূলে থাকবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতা দেখা দিতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধির ভাবনা আছে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়াতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মানসিক আনন্দ বজায় থাকবে। সৃজনশীল কাজকর্মে সাফল্য পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সাফল্য লাভের যোগ আছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। যেকোনো ধরনের উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কাজকর্মে উৎসাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সংগীতশিল্পীদের গলা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন।
সূত্র: এনটিভি









