সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নাটোর

‘মানুষের কাছে তথ্য প্রযুক্তির সেবা পৌছে দিতে কল্যাণী একটি সামাজিক আন্দোলন’

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘মানুষের কাছে তথ্য প্রযুক্তির সেবা পৌছে দিতে কল্যাণী একটি সামাজিক আন্দোলন’

নিজস্ব প্রতিবেদক নাটোর:

দেশের মানুষের দোড় গোড়ায় তথ্য প্রযুক্তির সেবা পৌছে দিতে কল্যাণী একটি সামাজিক আন্দোলন। প্রচার প্রসারের মাধ্যমে এ আন্দোলনকে এগিয়ে নিতে হবে। শনিবার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০০০ কল্যাণী সৃষ্টি থেকে শুরু হোক ১০,০০০ কল্যাণীর নবযাত্রা এই প্রতিপাদ্য নিয়ে কল্যাণীর লোগো উন্মোচন ও উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, সকল বাধা পেরিয়ে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে। ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের কুচক্রী কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার ফতোয়া দিয়ে দেশকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে সে সেময় যেমন নিরস্ত্র মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল তেমনি তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে যে জঙ্গী রাষ্ট্র হিসাবে পরিচিত করার অপপ্রয়াস চলছিল তথ্য প্রযুক্তির মাধ্যমে জননেত্রী সারা দেশে সবাইকে সচেতন করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছেন। যার ফলে দেশে আজ জঙ্গী বিরোধী আন্দোলনে মানুষ সোচ্চার। এ আন্দোলনকে এগিয়ে তিনি মিডিয়ারও সহায়তা কামনা করেন।
দেশের মানুষকে তথ্য প্রযুক্তির সেবা দিতে একদল দক্ষ নারী জনশক্তি তৈরির লক্ষ্যে কল্যাণীর এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬ টি জেলায় একযোগে উদ্ধোধন করা হয়।

natore-kollany-program-opening-by-ict-minister-17-09
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মহাপরিচালক বনমালী ভৌমিক, ডি-নেট এর প্রধান নির্বহী অনন্য রায়হান, নাটোর জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ অন্যরা।
এর আগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি র‌্যালী নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

স/অ