সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাসুল (সা.)-এর জীবনে রয়েছে উত্তম আদর্শ
ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে ভয় করে এবং আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা : আহজাব, আয়াত : ২১)

মুমিনরা অঙ্গীকার পূর্ণ করে
ইরশাদ হয়েছে, ‘মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ অপেক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করে নাই।’ (সুরা : আহজাব, আয়াত : ২৩)
আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করেন
ইরশাদ হয়েছে, ‘কারণ, আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করেন তারে সত্যবাদিতার জন্য এবং তার ইচ্ছা হলে মুনাফিকদের শাস্তি দেন অথবা তাদের ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’
(সুরা : আহজাব, আয়াত : ২৪)
পার্থিব জীবনের ভোগ-বিলাস মুমিনের জন্য নয়
ইরশাদ হয়েছে, ‘হে নবী! আপনি আপনার স্ত্রীদের বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও ভূষণ কামনা করো তবে এসো তোমাদের ভোগ-সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সঙ্গে তোমাদের বিদায় দিই।’ (সুরা : আহজাব, আয়াত : ২৮)
রাসুল (সা.)-এর আনুগত্যে দ্বিগুণ পুরস্কার
ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে আল্লাহ ও তাঁর রাসুলের অনুগত হবে ও সত্কাজ করবে, তাকে আমি পুরস্কার দেব দুইবার এবং তার জন্য আমি প্রস্তুত রেখেছি সম্মানজনক জীবিকা।’
(সুরা : আহজাব, আয়াত : ৩১)









