ধর্ম

মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

কোরআন উপদেশপূর্ণ কিতাব

ইরশাদ হয়েছে, ‘সাদ, উপদেশপূর্ণ কোরআনের শপথ! আপনি সত্যবাদী।’ (সুরা : সাদ, আয়াত : ১)

 

আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণের উপায় থাকে না

ইরশাদ হয়েছে, ‘তাদের আগে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি; তখন তারা আর্তচিৎকার করেছিল কিন্তু পরিত্রাণের কোনো উপায় ছিল না।’ (সুরা : সাদ, আয়াত : ৩)

 

কোরআন অবিশ্বাসকারীদের জন্য রয়েছে শাস্তি

ইরশাদ হয়েছে, ‘… প্রকৃতপক্ষে তারা আমার কোরআনে সন্দিহান। তারা এখনো (তাদের জন্য নির্ধারিত) আমার শাস্তি আস্বাদন করেনি।’ (সুরা : সাদ, আয়াত : ৮)

 

সৃষ্টিজগৎ আপন কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করে

ইরশাদ হয়েছে, ‘আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে যেন তারা সকাল-সন্ধ্যা তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।’ (সুরা : সাদ, আয়াত : ১৮)

 

রাষ্ট্রনায়ক জ্ঞানী ও বাগ্মী হবে

ইরশাদ হয়েছে, ‘আমি তাঁর রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা।’

(সুরা : সাদ, আয়াত : ২০)

 

 

সুত্রঃ কালের কণ্ঠ