সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৫১ মিনিট পড়া
মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিল্কসিটিনিউজে ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন একই এলাকার বাসিন্দা সজল দাস (৪৫), সেন্টু মিয়া (৩০) ও মো. ফারুক মিয়া (৩১)।

ইয়াবাসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন।

তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’