সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

মাদকের দ্বন্দ্বে খুন হয় খোকন

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মাদকের দ্বন্দ্বে খুন হয় খোকন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শাহবুদ্দিন, সোহেল ও হানিফ চাঁদনী চক মার্কেটের ছাদে বসে ইয়াবা সেবন করছিল। তাদের আরেক সহকর্মী বাবুল মার্কেটের ছাদে নেশা করতে নিষেধ করলে শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব থেকে শাহবুদ্দিন বাবুলকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত খোকনকেও ছুরিকাঘাত করে সে। শাহবুদ্দিনের ছুরিকাঘাতে আহত বাবুল ব্যাপারী (৩৮) প্রাণে বেঁচে গেলেও নিহত হন খোকন মোল্লা (৩০)। বুধবার বিকেলে রাজধানীর চাঁদনী চক মার্কেটের তৃতীয় তলায় সিজান রেস্টুরেন্টের সামনে বাবুল ও খোকনকে ছুরিকাঘাত করে শাহবুদ্দিন। শাহবুদ্দিন, সোহেল, হানিফ, খোকন, বাবুল প্রত্যেকেই গাউসিয়া মার্কেট এলাকার হকার ব্যবসায়ী। তারা একসঙ্গেই চলাফেরা করতেন।

 

গাউসিয়া এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা জানান, সোমবার বিকেলে চাঁদনী চক মার্কেটের ছাদে বসে শাহবুদ্দিন, সোহেল, হানিফসহ কয়েকজন মিলে ইয়াবা সেবন করছিল। এই খবর পেয়ে হকার বাবুল ছাদে গিয়ে তাদেরকে এসব না করার জন্য বলেন। পরে কথা না শুনলে শাহবুদ্দিনকে একটি চড় মারেন বাবুল এবং সেখান থেকে তাদেরকে বের করে দেন।

 

এদিকে, নিহত খোকনের স্ত্রী মনিরা ঢামেকে জানান, তাদের পিয়া (১২), আছিয়া (৮) ও আনিকা (২) নামে তিন মেয়ে রয়েছে। খোকন তাদের নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, তিন সন্তানকে নিয়ে আমি কী করব? কই যাব? আমি আমার স্বামীর খুনের বিচার চাই।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ঘটনাস্থলে বলেন, দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করা হবে। অভিযুক্ত শাহবুদ্দিনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সূত্র:কালের কণ্ঠ