সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

মাদক রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরায় ফেঁসে গেলেন পুলিশের হাতে !

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া
মাদক রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরায় ফেঁসে গেলেন পুলিশের হাতে !

মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার ধূরইল গ্রামের মাদক ব্যবসায়ীরা অন্যের বাড়ীতে মাদক রেখে ফাঁসাতে গিয়ে নিজেরায় ফেঁসে গেলেন।

 

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ধুরইল তালুকদারপাড়ার আলহাজ্ব আঃ সালামকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ধুরইলের আলোচিত নারী ব্যবসায়ী ও মাদক সম্রাট এনামুল ও জাকারিয়া ।

পুলিশের হাতে আটক হয়েছে তারা । এ বিষয়ে মোহনপুর থানার এস আই আঃ রউফ বাদী হয়ে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১ ।

 

আটককৃতরা হলেন,মোহনপুর উপজেলার ধুরইল খামারু পাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে এনামুল হক (২৮) ও তার সহযোগী সাইদুল ইসলামের ছেলে জাকারিয়া (২৪)।

মামলা সুত্রে জানা , পুকুর লীজ সংক্রান্ত জের ধরে ধুরইল তালুকদার পাড়া গ্রামের মৃত আলহাজ্ব লাল মোহাম্মাদের ছেলে আলহাজ্ব আঃ সালামের এর সাথে মজিবুর রহমানের শত্রুতা চলে আসছিল । উক্ত শত্রুতা জের ধরে মজিবুর রহমানের নির্দেশে মামলায় ফাঁসানোর জন্য ধুরইল খামারু পাড়া গ্রামের আলোচিত নারী ব্যবসায়ী ও মাদক সম্রাট মৃত জাফর আলীর ছেলে এনামুল হক (২৮) ও তার সহযোগী সাইদুল ইসলামের ছেলে জাকারিয়া (২৪) কে নিয়ে পূর্ব  পরিকল্পনা করে আলহাজ্ব আঃ সালামের বাড়ীর একটি কক্ষের জানালা দিয়ে  জাকারিয়া ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা রেখে দিয়ে আসে।

 

পরে থানা পুলিশকে খবর দেয় উক্ত গ্রামে এক মাদক ব্যবসায়ীর বাড়ীতে ৪০ কেজি গাঁজা  ও ১শত পিচ ইয়াবা আছে বলে তথ্য দেন মাদক ব্যবসায়ী এনামুল।

 

উক্ত তথ্য ভিত্তিতে মোহনপুর থানার সিনিয়র এস আই আব্দুর রউফ ,এ এস আই রহিদুল ইসলাম সঙ্গীয় ফোঁর্স নিয়ে আলহাজ্ব আঃ সালামের বাড়ীতে তল্লাশী চালান তল্লাশী করে কোন মাদক না পেয়ে ফিরে আসার পথে এনামুল আবারো মোবাইল ফোনে পুলিশকে বলে সালামের বাড়ীর পূর্ব পার্শ্বের একটি কক্ষে মাদক গুলো রেখেছে বলে এবং তার সহযোগীকে মাদক দ্রব্যে দেখিয়ে দেওয়ার জন্য পুলিশের সাথে জাকারিয়াকে পাঠায়।

 

উক্ত ঘরে গিয়ে সাদা পলিথিন ভিতর ইয়াবা ও গাঁজা দেখিয়ে দেন জাকারিয়া । সিনিয়র এস আই আব্দুর রউফ কাছে বিষয়টি সন্দেহ হলে  জাকারিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদ শুরু করলে বের হয়ে আসে আসল তথ্য।

 

সে সকল তথ্য স্কীকার করে বলেন সালামকে  ফাঁসানোর জন্য এনামুলের নির্দেশে মাদক দ্রব্যেগুলো আমি রেখে আসি। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধূরইল বাজার  হতে এনামুল হক কেও আটক করেন।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিফজুল আলম মুন্সী সিল্কসিটি নিউজকে জানান, আসামীদের গতকাল জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বিষয়টি সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে।

স/অ