লাইফ স্টাইল

মাথার ত্বক ঠাণ্ডা রাখে শসার হেয়ার প্যাক

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাড়তে শুরু করেছে তাপমাত্রা। প্রচণ্ড গরমের এই সময়ে মাথার ত্বক ঠাণ্ডা রাখতে ব্যবহার করতে পারেন শসার হেয়ার প্যাক। এটি চুল ঝলমলে করতেও কার্যকর।

যেভাবে বানাবেন প্যাক
একটি শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস সংগ্রহ করে নিন। এক কাপ অ্যালোভেরা জেল ব্লেন্ড করে শসার রসে মেশান। এবার পরিমাণ মতো ওটের আটা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে।
শসার প্যাক কেন ব্যবহার করবেন?

  • এই গরমে মাথার ত্বক ঠাণ্ডা রাখতে এই হেয়ার প্যাকের জুড়ি নেই।
  • চুলের রুক্ষতা দূর করে নরম ও ঝলমলে করে চুল।
  • খুশকি দূর করে।