সিল্কসিটিনিউজ ডেস্ক:
পেঁড়া মিষ্টি ছোটবড় সকলেরই পছন্দ। বিশেষ করে বাচ্চারা তো খুব ভালোবাসে এই মিষ্টি খেতে। আর বেশ কিছুদিন ঘরে রাখা যায় বলে অনেক সুবিধাজনক। নিজের হাতের তৈরি করতে চান পেঁড়া মিষ্টি ? তাহলে জেনে নিন এই ৫ মিনিটের রেসিপি। ঝটপট রেসিপিটি দিচ্ছেন ইশরাত সুলতানা।

উপকরণ :
ঘি ২ টেবিল চামচ,
কন্ডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ,
গুঁড়ো দুধ আধা কাপ + ২ টেবিল চামচ
প্রনালী :
•- ওভেনে ঘি গরম করে নিন ১ মিনিট ।
•- বের করে কন্ডেন্সড মিল্ক মিশিয়ে আবার ওভেন এ গরম করুন ১ মিনিট ।
•- এবার অল্প অল্প করে গুঁড়ো দুধ মিশান। হাত দিয়ে অথবা চামচ দিয়ে ।
•- গরম থাকতে থাকতেই পেঁড়ার মত আকার করে নিন। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ।
•- ব্যস হয়ে গেল দারুন মজার পেড়া মিস্টি ।
সূত্র: অনলাইন









