লাইফ স্টাইল

মাটন রোগান জোশ

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খাসির মাংস সাধারণভাবে রান্না করলে খেতে ভালো লাগে না। একটু মশলাদার, ঝাল ঝাল করে রান্না করলে এটি খেতে দারুণ লাগে। খাসির মাংসের একটি জনপ্রিয় ভারতীয় রান্না হলো মাটন রোগান জোশ। বিভিন্ন রেস্টুরেন্টে এই খাবারটি দেখতে পাওয়া যায়। আপনি চাইলে মজাদার এই খাবারটি ঘরেও তৈরি করে নিতে পারেন। কীভাবে ? আসুন তাহলে জেনে নেয়া যাক সম্পূর্ণ রেসিপিটি…

 

উপকরণ :

৫০০ গ্রাম খাসির মাংস

৪টি কালো এলাচ

৪টি দারুচিনি

৬টি সবুজ এলাচ

২টি জয়ফল

১/৪ চা চামচ জিরা

জাফরান

১.৫ টেবিল চামচ কাশ্মিরি চিলি পাউডার

১/২ টেবিল চামচ আদার গুঁড়ো

১/৪ টেবিল চামচ মৌরি

লবণ

এক চিমটি হিং

১/২ চা চামচ হলুদের গুঁড়ো

ঘি

 

প্রণালী :

১। একটি পাত্রে হিং, কাশ্মিরি মরিচের গুঁড়ো, আদার গুঁড়ো, মৌরির গুঁড়ো পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

২। এবার সবুজ এলাচ, দারুচিনি, জিরা, জয়ফল সবগুলো উপাদান গুঁড়ো করে নিন।

৩। প্যান গরম হয়ে এলে এতে ঘি দিয়ে দিন। ঘিয়ের মধ্যে বড় কালো এলাচ, মাংস দিয়ে দিন।

৪। তারপর এতে মাংসের পেস্ট করা মশলা, জাফরান, লবণ, কাশ্মিরি মরিচ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৪৫ মিনিট রান্না করুন।

৫। গুঁড়ো মশলা দিয়ে আরো ৩০ মিনিট রান্না করুন।

৬। ৩০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন মজাদার মাটন রোগান জোশ। মাটন রোগান জোশের রেসিপিটি দেখতে এইখানে ক্লিক করুন।

সূত্র: অনলাইন