লাইফ স্টাইল

মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে যে উপায়ে

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যাদের মাইগ্রেন রয়েছে তারাই বোঝেন কষ্ট কতটা। সাধারণ মাথার যন্ত্রণার মতো নয়, বরং ১২-১৪ ঘণ্টাও স্থায়ী হয় মাইগ্রেনের যন্ত্রণা। মাথায় যেমন অসহ্য যন্ত্রণা হয়, তেমনই বমি পায়, ঘুম হয় না, গোটা শরীর অবসন্ন হয়ে পড়ে। দুশ্চিন্তা, অনিদ্রা, আবহাওয়া পরিবর্তন, অস্বাস্থ্যকর ডায়েট, একাধিক কারণে মাইগ্রেন কাবু করতে পারে।

স্বাস্থ্যকর ডায়েটই মাইগ্রেনে ভুক্তভোগীদের সাহায্য করতে পারে। তাই মাইগ্রেন থাকলে কী খাবেন, কী খাবেন না, সে বিষয়ে ধারণা থাকা আবশ্যক।

চিকিৎসকদের মতে, মাইগ্রেন থাকলে সব সময় তাজা খাবার খাওয়া উচিত। সবুজ শাক-সবজি, ফল, দানাশস্য, ডাল, খেতে হবে।

ডায়েটে রাখতে পারেন দই। জীবন থেকে বাদ দিন মিষ্টি, প্রসেসড ফুড।
তবে সব স্বাস্থ্যকর খাবার আবার মাইগ্রেন রোগীর জন্য আদর্শ নয়। সাইট্রাস যুক্ত ফল এড়িয়ে চলুন।

বাদাম, বিনস বাদ দিন ডায়েট থেকে। চিজ, সাওয়ার ক্রিম, কটেজ চিজ, বাটারমিল্ক না মুখে তোলাই ভালো।

ডায়েটে ওমেগা-৩ ফ্যাটি এসিডযুক্ত খেলে যন্ত্রণার তীব্রতা কমে। সূর্যমুখীর বীজ, পনির, ডিম, আমন্ড রাখতে পারেন ডায়েটে।

মোনোসোডিয়াম গ্লুটামেট যুক্ত খাবার এড়িয়ে চলুন।

প্যাকেট জাত খাবার, প্যাকেট জাত সবজি, প্যাকেট জাত মাংস, রেস্তোরাঁর মসলাদার খাবার না খাওয়াই ভালো।
অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। পানিশূন্যতা থেকেও মাইগ্রেন দেখা দেয়। যেখানেই যান না কেন, সঙ্গে পানির বোতল রাখুন। ঘন ঘন পানি পান করুন। একটানা পানি পানে আপত্তি থাকলে, হার্বাল টি, গ্রিন টি পান করুন।

বেশি মাত্রায় ক্যাফিন যেন শরীরে না যায়। এমনিতে ক্যাফিনে যন্ত্রণা উপশমের উপাদান থাকলেও বেশি মাত্রায় ক্যাফিন শরীরে গেলে যন্ত্রণা সহ্যের ক্ষমতা বাড়ে। কিন্তু যখন হাতের কাছে ক্যাফিন পাবেন না সেই সময় মাইগ্রেনের যন্ত্রণা শুরু হলে সহ্য করা কঠিন হয়ে যায়। ক্যাফিনের প্রতি আসক্ত হয়ে পড়লে তা ছাড়ার সময়ও সমস্যা দেখা দেয়।

খাবার খাওয়ার ক্ষেত্রে অনিয়ম করবেন না। সময়ে খাবার খেয়ে নেওয়া অত্যন্ত জরুরি। অনেকক্ষণ পেটে কিছু না গেলেও মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়।

নিজের শরীরের সমস্যা নিজেকেই বুঝতে হবে। কোন খাবার খেলে সমস্যা বাড়ছে বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে ডায়েরি রাখুন। যে দিন মাইগ্রেনের যন্ত্রণা হবে, ঠিক কী খেয়েছিলেন মাথায় রাখতে হবে। প্রতিদিনের তুলনায় অন্য কিছু হলে সেটিকে চিহ্নিত করুন। মাইগ্রেনের যন্ত্রণা লাগাতার ভোগালে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

 

সূত্র: কালের কণ্ঠ