বিজ্ঞান ও প্রযুক্তি

মাইক্রোসফট-টাটা মটরস কাজ করবে একসঙ্গে

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টাটা মটরস লিমিটেড এবং মাইক্রোসফট ভারত বৃহস্পতিবার তাদের কৌশলগত কিছু কাজ একসঙ্গে করে প্রযুক্তির আরও উন্নয়ন এবং টাটার গ্রাহকদের অভিজ্ঞতাকে বদলে দেবে বলে একটি যৌথ বিবৃতি দিয়েছে।

প্রতিষ্ঠান দুটি প্রযুক্তির ব্যববহার করে গাড়িকে আরও নিরাপদ করতে এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

ওই বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি বলছে, আগামী ৭ মার্চ থেকে জেনেভায় আন্তর্জাতিক মোটর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।সেখানে টাটার গ্রহাকদের নতুন একটি ড্রাইভিং অভিজ্ঞতা দিতে চায় তারা।

 

এজন্য প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যে কাজও শুরু করেছে। যেখানে ইন্টারনেট অব থিংকস, কৃত্তিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট কাজ করছে। যা দিয়ে গ্রাহকদের জীবনমানকে আরও উন্নত এবং গাড়িতে নতুনত্ব আনতে চায় তারা।

মাইক্রোসফট ভারতের প্রেসিডেন্ট অনন্ত  মহেশ্বরী বলেন, নতুন প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভারদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার লক্ষ্য নিয়েই আমরা টাটার সঙ্গে কাজ শুরু করছি। এটা টাটা এবং মাইক্রোসফটের জন্য খুবই ইতিবাচক একটি পদক্ষেপ।

টাটার মোটরসের প্রধান নির্বাহী গুইন্টার বার্টসচেক বলেন, এর মাধ্যমে টাটার গ্রাহকরা অবশ্যই নতুন অভিজ্ঘতা পাবেন। একই সঙ্গে রাজস্ব ভাগাভাগিতে নতুন মাত্রও যোগ হতে পারে এমন পদক্ষেপের ফলে।

সূত্র : টেকশহর