নিজস্ব প্রতিবেদক
জন্ম দিয়ে পরিচয় দিনে চাই নি মা। লোকোলজ্জার ভয়ে না পরিচয় দিয়ে সেই শিশুটিকে রেখে চলে যাচ্ছিলেন সেই নারী। কারণে শিশুটি প্রতি মায়ের কোনো অনুভূতিই নেই।
এই নারীটি প্রেমের ফাঁদে পড়ে বিয়ের আগেই মা হয়ে গেছেন্। তাই তিনি শিশুটিকে হাসপাতালের বিছানায় ফেলে পালাচ্ছিলেন। খবর পেয়ে রামেক হাসপাতালের আনসার ও পুলিশ তাকে আটকে রাখে।
পরে বেসরকারি একটি সংস্থার হস্তক্ষেপে সেই প্রেমিকের সঙ্গে তার পাশের একটি কাজি অফিসে গিয়ে বিয়ে হয়। কাজি অফিসে থেকে ফিরে তিনি যখন তার সন্তানকে ফিরে পেলেন, তখন বলে উঠলেন, ‘ওরে আমার সোনা’।
সেই সন্তাটিকে আবার বুকে তুলে নিয়ে আদর করেন তিনি। তারপর আর কিছু না বলে কেঁদে উঠলেন সেই নারী ।
এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে।

ওই নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন। নগরীর রায়পাড়া এলাকার এক নারী (২৫)।
এ ঘটনার পরে খবর পেয়ে সেখানে ছুটে যান নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা।
তিনি বলেন, তার হস্তক্ষেপে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মিঠুর মোড় এলাকার একটি কাজী অফিসে প্রেমিকের সঙ্গে ওই নারীর বিয়ে দেয়া হয়। ৫০ হাজার টাকাও দেনমোহর করা হয়।
স/আ










