সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় আবদুল করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মডেল/অভিনেত্রী শারমীন মুক্তাকে আটক করে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম।

তিনি বলেন, আটকের পর মুক্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল বুধবার সন্ধ্যায় কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই রাতে আবদুল করিম, কজের মেয়ে রাশিদা ও দারোয়ান নোমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
সূত্র: রাইজিংবিডি










