সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

মহেশখালীতে ডাকাতের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
মহেশখালীতে ডাকাতের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজারের মহেশখালীতে ডাকাত দলের গুলিতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—এএসআই মো. সেলিম (৩৬), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে নিয়মিত চোরাই মালামাল বের হয়। এসব মালামাল বহনকারী গাড়ি আটকিয়ে একদল ডাকাত দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। মঙ্গলবার রাতেও ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়।

খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
আহতদের দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই।

অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।’