
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম গাঁজাসহ পিয়ারুল ইসলাম (৩৩) নামক ১ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত পিয়ারুল জেলার মোহনপুর উপজেলার বসন্ত কেদার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১২ এপ্রিল বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান চালিয়ে পিয়ারুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত পিয়ারুল জানায়, উদ্ধারকৃত গাঁজা গুলো অপর মাদক ব্যবসায়ী মোঃ সনি (২৭) এর কাছ থেকে ক্রয় করেছ এবং তারা একত্রে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছে। অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আই









