সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মহানগর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত

নিউজ ডেস্ক২৫ মে ২০১৮১ মিনিট পড়া
মহানগর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনু্ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর শাখার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের বর্তমান মেয়র ও নগর বিএনপির সভাপতি মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. শওকত আলী ও সেক্রেটারী মো. আলী হোসেন এবং সাংগাঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শহীদ আলম ও সার্বিক তত্তাবধানে ছিলেন সেক্রেটারী শামীম রেজা এবং সহযোগীতায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু।

স/শা