সিল্কসিটিনিউজ ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করেছে বিএনপি। শনিবার সকাল ১১ টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দলের পক্ষ থেকে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচীর মধ্যে, ২৬ মার্চ ২০১৮ সোমবর ভোর ৬টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, পৌর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা ২৬ মার্চ ২০১৮ সোমবার সকাল ৯টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। মাজার প্রাঙ্গনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ সোমবার বিকাল ৩-০০ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালী অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সন্ধায় জাসাস এর উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পোষ্টার প্রকাশ করবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সম্মিলিতভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর শাখায় স্থানীয় সুবিধানুযায়ী সময়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালীর আয়োজন করবে।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সকল দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবিসহ আলোকসজ্জা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে দেশব্যাপী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ ২০১৮, বিএনপি’র উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদক মন্ডলী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র নেতৃব্দৃ এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।










