লাইফ স্টাইল

মসলা ধোসা রেসিপি

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মসলা ধোসা রেসিপি

উপকরণ:

ধোসার উপকরণ
১ কাপ আতপ চাল
১/২ কাপ বিউলির ডাল
১ চা চামচ মেথি দানা
পরিমাণমতো তেল
স্বাদ মতো নুন
পরিমাণমতো জল

সবজির উপকরণ
২ টি আলু
১ মুঠো কারি পাতা
১/৪ চা চামচ হিং
১ চা চামচ ছোলার ডাল
১-২ টি শুকনো লঙ্কা
১ টি পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ তেল
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
স্বাদ মত নুন
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ সর্ষে
পরিমাণমতো জল।

প্রস্তুত প্রণালী:

👉প্রথমে চাল, ডাল ও মেথি দানা জলে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। সকালে দোসা বানাতে হলে রাত্রে ভিজিয়ে রাখতে পারেন।

👉এরপর জল ফেলে দিয়ে চাল – ডাল ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করতে হবে। প্রয়োজন মত জল দিয়ে পাতলা ব্যাটের বানাতে হবে। এতে পরিমাণমতো নুন মেশাতে হবে। ব্যাটের এর ঘনত্ব যেনো ছবিতে যেমন আছে তেমনি হয় অর্থাৎ অনেক ওপর থেকে ঢাল লে মসৃণ ভাবে পড়ে।

👉এবার সবজি বানানোর জন্য আলু ছোটো ছোটো করে কেটে পরিমাণমতো জল দিয়ে একটু নুন ও হলুদ মিশিয়ে সিদ্ধ করতে হবে।

👉এবার কড়াইতে একটু তেল দিয়ে সরষে, কারি পাতা, হিং, শুকনো লঙ্কা ও ছোলার ডাল ফোড়ন দিতে হবে।
এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

👉পেঁয়াজ ভাজা হলে সিদ্ধ আলু জল সমেত দিতে হবে। পরিমাণমতো নুন ও হলুদ দিয়ে ফোটাতে হবে। ভালো করে ফুটে গেলে আলু গুলো একটু চটকে দিতে হবে।
এবার একটু শুকনো হলে নামিয়ে নিতে হবে।

👉এবার একটি তাওয়া তে দোসা ব্যাটের একটি ডাবু হাতা এ নিয়ে গোল ও পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এর ওপর একটু তেল ছড়িয়ে দিতে হবে।

👉একটু হালকা বাদামি হলে দোসা টি উল্টে দিতে হবে। তারপর আবার উল্টে একটু সবজি মাঝখানে লম্বা করে রাখতে হবে।
এবার দুই দিক থেকে দোসা টি মুড়ে প্লেটে উঠিয়ে নিতে হবে।

👉এই ভাবে সব দোসা গুলি বানাতে হবে। এই দোসা সম্বর বা নারকেলের চাটনি দিয়ে বা শুধুই খাওয়া যায়। অনেকে সবজি আলাদা রেখে প্লেন দোসা দিয়েও খায়