ধর্ম

মসজিদের জন্য কমিশনে চাঁদা তোলা যাবে?

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : অনেক এলাকায় দেখা যায়, কিছু লোক কমিশনের ভিত্তিতে মসজিদ-মাদরাসার চাঁদা তোলে। সারা দিন যা ওঠে, সেখান থেকে তারা একটি অংশ নিয়ে যায়, এভাবে চাঁদা তোলা জায়েজ?

-হাবিবুল্লাহ, নেত্রকোনা

উত্তর : মসজিদ-মাদরাসার জন্য কমিশনের ওপর চাঁদা বা সদকা আদায় করা নাজায়েজ। (আহসানুল ফাতাওয়া : ৭/২৭৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/১৬৭)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।