সিল্কসিটিনিউজ ডেস্ক:
মশার যন্ত্রণায় অস্থির নগরজীবন। এই পরিস্থিতি মোকাবিলায় ৫ ধরনের গাছ আপনাকে স্বস্তি দিতে পারে।
গাঁদা ফুল : গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যেকোনো পোকামাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। দূরে থাকবে মশা, মাছি, পোকা-মাকড়।

তুলসি : তুলসির একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণ আছে। তুলসি গাছ পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তুলসির গন্ধ মশা, মাছি, পোকা-মাকড়কে দূরে রাখে। তাই বাড়িতে টবে হলেও তুলসি গাছ লাগান।
লেবু : লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছ লাগাতে পারেন।
রসুন : বাড়িতে রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি পাওয়া যায়। বাড়িতে রসুন গাছ লাগান আর ফল পান হাতেনাতে।
ল্যাভেন্ডার : ল্যাভেন্ডারের গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগাতে না পারলেও ল্যাভেন্ডারের গন্ধ যুক্ত সুগন্ধি বা রুম ফ্রেশনার ছড়িয়ে দিন। এতেও মশার উপদ্রব কমবে।









