সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিবিসির প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে হুন্দাই আই১০ ও স্কানিয়া টিপার এইচজিভি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছর বয়সী এ অভিনেত্রী।

অভিনেত্রীর এমন মৃত্যু যেন মেনে নিতে পারছেন না পরিবার ও অনুরাগীরা। রোসার পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাবা গ্যারেথ টেইলর বলেছেন, ‘রোসা ছিল ভীষণ প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়।
রোসার মতো প্রতিভাবান একজন তরুণীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে। তার সহকর্মী ও বন্ধুরা বলছেন, ‘রোসা ছিল এক উজ্জ্বল তারা; সবচেয়ে ভালো বন্ধু, যার মতো স্বাভাবিক প্রতিভাবান অভিনেত্রী সচরাচর দেখা যায় না।’
ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা থিয়েটার ও মিউজিক্যাল পারফর্ম্যান্সে পারদর্শী ছিলেন।
রোসা টেইলর সম্প্রতি ‘স্ক্রাম্পটিউস’ নামে একটি প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, যা বেগারস বিলিফ কালেকটিভ আয়োজিত। দুর্ঘটনার দিন তিনি কর্শামের লাইব্রেরিতে সেই নাটকের শোতে অংশ নিতে যাচ্ছিলেন।









