লাইফ স্টাইল

মনের কথা প্রকাশ করুন ধনু, বেকার কর্কটের চাকরি হবে

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ১ ও ৩। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন রুবি ও পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি আশাবাদী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। আপনি দায়িত্বশীল ও নিয়মানুবর্তী। কোনো প্রতিবন্ধকতাই আপনার উদ্যম ও কর্মতৎপরতায় ছেদ ঘটাতে সক্ষম নয়। স্পষ্টবাদী হওয়া সত্ত্বেও আপনি উদার। আপনার আত্মসম্মানবোধ প্রখর। তাই কারো কাছে ঋণী থাকতে চান না। নিজে যেমন বড় হতে চান, তেমনি অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে যেতেও আপনার কোনো দ্বিধা নেই। চলার একটি পথ বন্ধ হলে বিকল্প পথে আপনি সাফল্যের পানে এগিয়ে যাবেন।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত রাখুন। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। চিত্ত প্রফুল্ল থাকার সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধি পাবে। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন, অন্যথায় আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো থাকবে না। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। নিজের মনের ভাব স্পষ্ট করে প্রকাশ করুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। গলার কোনো সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন।

সূত্র: এনটিভি