সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজকের রেসিপির নাম পাস্তা স্যুপ। পাস্তা দিয়ে তৈরি মজাদার এই স্যুপের রেসিপিটি দেওয়া হয়েছে । জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন পাস্তা স্যুপ। ছোট বড় সবার পছন্দ হবে এবং তৈরি করাও খুব সহজ ।

উপকরণ :
আধা কাপ পাস্তা
দুই টেবিল চামচ অলিভ ওয়েল
আধা কাপ পেঁয়াজ কুচি
দেড় কাপ পানি
মুরগির স্টক
আধা চা চামচ জিরা গুঁড়া
সামান্য দারুচিনি গুঁড়া
সামান্য গোলমরিচের গুঁড়া
সেদ্ধ ছোলার ডাল এক কাপ এবং টমেটো তিনটি।
প্রস্তুত প্রণালী :
প্রথমে একটি পাত্রে অলিভ ওয়েল গরম করে নিন। এতে পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে পানি, চিকেন স্টক, জিরা, দারুচিনি, গোলামিরচ ও সেদ্ধ ছোলার ডাল দিয়ে নাড়তে থাকুন। এখন এতে টমেটো দিয়ে সেদ্ধ হতে দিন। সব উপকরণ সেদ্ধ হয়ে গেলে পাস্তা দিয়ে নাড়তে থাকুন। বেশি রান্না করবেন না। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু পাস্তা স্যুপ।
সূত্র: অনলাইন









