সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢেঁড়স পাতুরি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার । খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন । ছোট বড় সবার পছন্দ হবে ।

উপকরন :
ঢেঁড়স ৫০০গ্রাম
কুচো চিংড়ি ১/২কাপ ( যে কোন ছোট মাছ ব্যবহার করতে পারবেন )
সরিষা বাটা ১চা চামচ
পেয়াজ কুচি ১/৪কাপ
আদা বাটা ১/২চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
কাচামরিচ ফালি ৬-৭টি
হলুদ গুড়া ১/৪চা চামচ
মরিচ গুড়া ১/৪চা চামচ
ধনে পাতা কুচি ১টেবিল চামচ
সরিষার তেল ২টেবিল চামচ
লবন স্বাদমত
পানি ১কাপ
প্রণালী :
ঢেঁড়স মাঝারি আকারে কেটে নিন ।
এবার প্যান এ তেল নিয়ে তার মধ্যে পেয়াজ কুচি দিয়ে ভাজুন হাল্কা বাদামি হলে চিংড়ি ও সামান্য লবন দিন ।
লালচে হয়ে এলে এর মধ্যে আদা রসুন বাটা , হলুদ ,মরিচ গুড়া ও সামান্য পানি দিয়ে কষান ।
এবার ঢেড়স ও সরিষা বাটা দিয়ে পানি দিয়ে ঢেকে ৫মিনিট রান্না করুন ।
নামানোর আগে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ছরিয়ে দিন ।
১মিনিট ঢেকে রাখুন । এবার নামিয়ে পরিবেশন করুন মজাদার ঢেঁড়স পাতুরি ।
সূত্র: অনলাইন









