সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ভোটের মাঠে খালেদা জিয়ার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে?

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
ভোটের মাঠে খালেদা জিয়ার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।

দুর্নীতির দুই মামলায় সাজা হওয়ায় তিনটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

এখন প্রশ্ন হচ্ছে-ভোটের মাঠে খালেদা জিয়ার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে?

যদিও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

তবে তারা বলছেন-খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও আসন্ন নির্বাচনকে তারা আন্দোলনের অংশ হিসেবেই দেখছেন। এবং ভোটের মাঠে তারা শেষ পর্যন্ত থাকতে দৃঢ়প্রতিজ্ঞ।

গতকাল রোববার ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তারা।

এসব আসনের বিএনপি নেতাকর্মীদের ভাষ্য- দলের চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তারা হতাশ হয়েছেন।

তারা মনে করেন, বাইরের খালেদা জিয়ার চেয়ে কারাগারের খালেদা জিয়া এখন অনেক বেশি শক্তিশালী। এ শক্তিটাই তারা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না-এমনটি আগেই আঁচ করেছিলেন সবাই। তার পরও ভোটের মাঠে তার অনুপস্থিতির প্রভাব কিছুটা পড়তে পারে।

নির্বাচনে খালেদা জিয়ার অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে বলেও স্বীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে খালেদা জিয়া কারাবন্দি হওয়ায় তাদের আবেগের পাশে ভোটাররা দাঁড়াবে বলে বিশ্বাস করেন তিনি।