জাতীয়

ভৈরবে মালবাহী ট্রেনে এগারসিন্ধু ট্রেনের ধাক্কা, হতাহতের শঙ্কা

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
সিল্কসিটি নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরব জংশনে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। এতে কয়েকজন হতাহতের শঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে জংশনে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।

ট্যাগ: