ছবিঘর

ভেঙেই গেল টম-আনার প্রেম

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এই তো কদিন আগেই জোর গুঞ্জন ছড়িয়েছিল, টম ক্রুজ ও আনা দে আরমাস নাকি বিয়ে করতে চলেছেন। সেটাও আবার সাধারণ বিয়ে নয়, মহাকাশে গিয়ে বিয়ে! দুজনেই রোমাঞ্চপ্রিয় মানুষ কিনা তাই। অবশ্য তখনই অন্য এক সূত্র জানিয়েছিল, বিয়ে নয়; বরং বিচ্ছেদের পথে হাঁটছেন টম-আনা। এবার সে গুঞ্জনই আরো গাঢ় হলো।

নতুন খবর হলো, টম ও আনার প্রেম ভেঙে গেছে। আর বিচ্ছেদের কারণ, দুজনের মধ্যকার ‘অনুভূতি’ হারিয়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর খবরে বলা হয়েছে, টম ও আনা এখন আর পরস্পরের প্রতি টান অনুভব করছেন না। তাই প্রেমের অধ্যায়ে ইতি টানতে চান।

অবশ্য পেশাদারির খাতিরে বন্ধুতা বজায় রাখবেন এ তারকা জুটি। এ বছরের ফেব্রুয়ারিতে টম-আনার প্রেমের গুঞ্জন ওঠে। সে সময় লন্ডনে তাঁদের একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায়। যদিও কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি।

তবে পরবর্তী সময়ে আরো একাধিকবার তাঁদের ঘনিষ্ঠভাবে দেখা গেছে। শুধু তা-ই নয়, নতুন একটি ছবিতে একসঙ্গে অভিনয় করবেন বলেও জানান। এদিকে ব্রেকআপের পর সম্পর্কে কি পুনরায় জোড়া লাগতে পারে? এমন কৌতূহল বিরাজ করছে ভক্তদের মনে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ‘সম্পর্কের জাহাজটা দূরে ভেসে গেছে। ফেরার সম্ভাবনা নেই।

একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। টম অনেক উপহার দিয়েছিল আনাকে। কিন্তু সম্পর্কটা টেকেনি।’
টম ও আনা একসঙ্গে ‘ডিপার’ ছবিতে অভিনয়ের কথা। তবে দুজনের প্রেম-বিচ্ছেদে ছবিটির ভাগ্য আপাতত অনিশ্চিত।