রাজশাহী

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর। শনিবার (২৪ অক্টোবর) ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন এ তথ্য জানিয়েছেন।

 

 

তিনি বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তশূন্যতা দেখা দিয়েছিল, সেটি কেটে গেছে। ভূমিমন্ত্রী আগের চেয়ে কিছুটা সুস্থতা বোধ করছেন। রক্তশূন্যতার সমস্যাটা ঠিক হয়েছে। আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেগুলো আজ করা হবে।

আশা করছি, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। এখন তিনি শারীরিকভাবে সুস্থ। এখন কথা বলছেন।

এদিকে অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় তারা ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিরা তাকে দেখতে হাসপাতালে যান।