সদ্য প্রকাশিত
রাজশাহী

ভূমিদস্যুদের অবৈধ দখল ও অত্যাচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভূমিদস্যুদের অবৈধ দখল ও অত্যাচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ভূমিদস্যুদের অবৈধ দখল ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চার টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে শিরোইল স্টেশন সংলগ্ন বাস্তহারা পাড়ার এলাকাবাসী এ মানববন্ধন করে।

 

এ মানববন্ধনে শিরোইল বাস্তহারা পাড়া স্বার্থ রক্ষা কমিটির নেতা মাসুদ রানা বক্তব্য দেন। তার বক্তব্য তিনি দাবি করেন, শিরোইলের ওই বস্তিতে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবার বাস করে। এটি একটি সরকারি জায়গা। কিন্তু সম্প্রতি সময়ে ভূমিদস্যুরা কিছু জাল দলিল এনে ডিসি অফিস ও সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। এর আগে বেশ কিছু দিন ধরে কিছু ভূমিদস্যু তাদের জায়গা থেকে তুলে দেয়ার জন্য নানানভাবে আমাদের হুমকি দিয়ে আসছে।

 

এ হুমকির মুখে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে দিন পার করছে। বিষয়টির অতিদ্রুত সমাধানের জন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিরোইল বস্তোহারার এলাকাবাসী।

স/শ