সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ভূত তাড়ানোর নামে কলেজ ছাত্রীকে লাগাতার ধর্ষণ

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ভূত তাড়ানোর নামে কলেজ ছাত্রীকে লাগাতার ধর্ষণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন দিন ধরে ভূত তাড়ানোর নামে চলছিল দরজা বন্ধ করে পুজোপাঠ। আর তার সঙ্গে লাগাতার ধর্ষণ।

ওঝার লালসার মুখে পড়ে ধর্ষণের শিকার হলেন এক  কলেজ ছাত্রী। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ভান্ডানি এলাকায় এই ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত ওঝাকে গ্রেফতার করেছে। রবিবার ওই যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধৃতকে আদালতে তোলা হয়েছে।  সূত্র: এবেলা