সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে দলীয় নেতাকর্মাসহ জন সাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, ‘অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে-যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো মতামতের সঙ্গে আমার কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ফেসবুক কর্তৃপক্ষকে আমার নামে খোলা ভুয়া একাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

পাশাপাশি এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত বক্তব্য ও মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীসহ সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে