লাইফ স্টাইল

ভুট্টা বেশি না খাওয়াই মঙ্গল

নিউজ ডেস্ক১৮ মে ২০২৩১ মিনিট পড়া

লাইফস্টাইল ডেস্ক :
বৃষ্টির দিনে এমন মুখরোচক খাবার খেতে বেশি ভালো লাগে। বিশেষ করে গরম গরম ভুট্টা খাওয়ার মজাই আলাদা। তবে স্বাদের পাশাপাশি ভুট্টা শরীর ভালো রাখতেও বেশ কার্যকরী।

ভুট্টার একাধিক গুণ আছে। এতে উপস্থিত আছে উপকারী ভিটামিন, খনিজ ও পলিফেনলস। তাই বিভিন্ন শারীরিক সমস্যা থেকে দূরে থাকতে আমাদের সাহায্য করে ভুট্টা। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, সাধের ভুট্টাও বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।

ভুট্টায় আছে ফাইটেট নামক একটু ফাইটোনিউট্রিয়েন্ট। এ উপাদানটি শরীরকে জিঙ্ক, আয়রন ও সেলেনিয়াম গ্রহণ বাধা দেয়। ফলে শরীরে পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই দিনে একটার বেশি ভুট্টা খাওয়া যাবে না।