সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভাজাপোড়া খেতে কম বেশি সবাই পছন্দ করে। সাধারণত আলু পুরি, পেঁয়াজু, বেগুনি, চিকেন বা সবজির কাটলেট নাস্তায় হিসেবে খাওয়া হয়। পেঁয়াজু, বেগুনির মতো ছানা দিয়েও তৈরি করে নিতে পারেন কাটলেট।

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…
উপকরণ :
- ১টি আলু সিদ্ধ
- ১/২ কাপ পেঁয়াজ কুচি
- ধনেপাতা কুচি
- ১/২ চা চামচ চাট মশলা
- তেল
- ১ কাপ ব্রেড ক্রাম্বস
- ১টি ছোট আদা কুচি
- ৩০০ গ্রাম পনির
- বাঁধাকপি কুচি
- ১/২ ক্যাপসিকাম কুচি
- ১/২ গাজর কুচি
- ১/২ গরম মশলা
- ২টি কাঁচামরিচ কুচি
- ৪ টেবিল চামচ বেসন
- ১/৪ চা চামচ আমচূর পাউডার
- লবণ
প্রণালী :
১। ছানা থেকে ভালো করে পানি ঝড়িয়ে নিন। এটি পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন কয়েক মিনিট।
২। একটি প্যানে তেল গরম হয়ে আসলে এতে আদা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম এবং কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজুন।
৩। ছানা, আলু সিদ্ধ, আমচূর গুঁড়ো, গরম মশলা, চাট মশলা, কর্ন ফ্লাওয়ার, ভাজা সবজি, লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৪। হাতে সামান্য পরিমাণে কর্ন ফ্লাওয়ার লাগিয়ে পছন্দ মতো কাটলেটের শেপ তৈরি করুন।
৫। অন্য একটি পাত্রে সামান্য বেসন এবং পানি গুলিয়ে নিন। কাটলেট প্রথমে বেসনের মিশ্রণে ভিজিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো জড়িয়ে নিন।
৬। তেল গরম হয়ে আসলে কাটলেটগুলো দিয়ে দিন।
৭। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৮। সস দিয়ে পরিবেশন করুন মজাদার ছানার কাটলেট।
সূত্র: অনলাইন









