সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ভিনিসিয়ুসকে ট্যাকল করলেই কাঁদে—জার্মান কিংবদন্তি ম্যাথাউস

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
ভিনিসিয়ুসকে ট্যাকল করলেই কাঁদে—জার্মান কিংবদন্তি ম্যাথাউস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ মহারণের আগে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন বায়ার্ন ও জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। স্পেনের ক্লাবটির আচরণ ও দলের তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রেরর কড়া সমালোচনা করেছেন সাবেক বিশ্বসেরা ফুটবলার।

সাবেক এই বিশ্বসেরা ফুটবলারের মতে, সাম্প্রতিক সময়ে মাঠে ও মাঠের বাইরে রিয়ালের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

জার্মান টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।

ম্যাথাউস বলেন, ‘ভিনিসিয়ুস অবশ্যই দারুণ খেলোয়াড়, কিন্তু সে প্রায়ই প্রতিপক্ষকে উসকে দেয়। এরপর কেউ শক্ত ট্যাকল করলে অভিযোগ করে আর কাঁদে—এটা তার স্বভাবের মতো হয়ে গেছে।’
শুধু মাঠের আচরণ নয়, ক্লাব হিসেবেও রিয়ালের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তিনি। বিশেষ করে ব্যালন ডি’অর ২০২৪ অনুষ্ঠানে ক্লাবটির বয়কটের প্রসঙ্গ টেনে ম্যাথাউস বলেন, ‘রদ্রি সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর রিয়াল বলল—এটা ন্যায়সংগত নয়।

তাই তারা অনুষ্ঠানে গেল না। এটা করা ঠিক হয়নি। প্রতিপক্ষ, অন্যান্য খেলোয়াড় ও ফুটবলের প্রতি সম্মান দেখানো উচিত ছিল।’
তার মতে, এ ধরনের আচরণে রিয়ালের মতো ঐতিহ্যবাহী ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

‘এত বড় ইতিহাস থাকা সত্ত্বেও এভাবে তারা নিজেদের মর্যাদা কমিয়ে ফেলছে,’ যোগ করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ রাতে প্রথম লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফিরতি লেগ হবে বায়ার্নের ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায়।

ম্যাথাউস মনে করছেন, বর্তমান ফর্ম বিবেচনায় বায়ার্নই এগিয়ে।

তিনি জানান, রিয়ালের আগের মতো শক্তি এখন আর চোখে পড়ে না। কোচ পরিবর্তনের প্রভাবও স্পষ্ট। এছাড়া মূল খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে দীর্ঘদিন ধরেই ছন্দে নেই, আর ভিনিসিয়ুসকে ঘিরেও নানা বিতর্ক চলছে। এসব বিষয় বায়ার্নকে বাড়তি সুবিধা দেবে বলেও মনে করেন তিনি।