সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভালোবাসার মানুষকে উপহার দিতে চাইলে প্রথমেই মনে হয় চকলেটের কথা। এবার ভালোবাসা দিবসে চকলেট তৈরি করে নিন ঘরেই। খুব সহজ, মাত্র কয়েকটি উপাদানে তৈরি হবে পছন্দের চকলেট:
কোকো পাউডার এক কাপ, মাখন আধা কাপ, ফ্রেস ক্রিম এক কাপ, চিনি গুড়াঁ আধা কাপ ও ভ্যানিলা অ্যাসেন্স সামান্য।

যেভাবে তৈরি করবেন
চুলায় একটা বড় পাত্রে পানি দিন। পানি ফুটতে শুরু করলে আর একটা পাত্র পানির পাত্রের ওপর দিয়ে তাতে মাখন দিন। মাখন গলে গেলে চিনি গুড়াঁ, কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
চুলা থেকে নামিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
হৃদয়ের আকারে চকলেট ট্রেতে ঢেলে একঘণ্টা ফ্রিজে রেখে সেট করে নিন আপনার ভালোবাসা দিবসের লাভ চকলেট।









