সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ভারতের লজ্জাজনক হারই অজি কোচের চিন্তার কারণ

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ভারতের লজ্জাজনক হারই অজি কোচের চিন্তার কারণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের মাটিতে উড়ন্ত জয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না ড্যারেন লেহমান। বরং এটিই অস্ট্রেলিয়া কোচের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে! সিরিজের বাকি তিনটি ম্যাচে স্বাগতিকদের কঠিনভাবে ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস দিয়েছেন তিনি।

 

পুনে টেস্টে অজিদের কাছে রীতিমতো অহসায় আত্মসমর্পণই করে টিম ইন্ডিয়া। স্পিনবান্ধব উইকেটে নিজেদের ফাঁদেই আটকা পড়েন বিরাট কোহলিরা। দুই ইনিংস মিলিয়ে তাদের স্কোর দাঁড়ায় ২১২ (১০৫ ও ১০৭)। ভাবা যায়! আড়াই দিনেই ম্যাচ শেষ। ৩৩৩ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ‍ছাড়ে সফরকারী।

 

ভারতের মাটিতে টানা সাত টেস্ট হারের পর স্মরণীয় এক জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। বাঁহাতি স্পিনে দুই ইনিংসেই সমান ৬টি করে উইকেট নিয়ে নায়ক বনে যান ম্যাচ সেরা স্টিভ ও’কিফ।

 

পুনে টেস্টের দুঃস্বপ্ন ভুলে ভারতের সামনে বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। অজিরা চোখ রাখছে চার ম্যাচ সিরিজে ধারাবাহিকতা বজায় রাখতে। আগামী শনিবার (৪ মার্চ) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

 

পরবর্তী ম্যাচে কঠিন চ্যালেঞ্জ দেখছেন লেহম্যান, ‘আমি মনে করি, আমরা যেভাবে খেলেছি শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রত্যাশিত ছিল। কিন্তু, তারা কোয়ালিটি টিম এবং আমাদের জন্য চ্যালেঞ্জ এই পারফরম্যান্স বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া।’

 

‘আমরা অনেক দূরে চলে যাইনি। ভারত একটি কোয়ালিটি সাইড, বিশেষ করে ঘরের মাঠে তারা টানা ২০ ম্যাচ পর টেস্ট হেরেছে। তাই আমি মনে করি, তারা কঠিনভাবেই ঘুরে দাঁড়াবে।’-যোগ করেন অজি কোচ।

সূত্র: বাংলা নিউজ