সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ভারতের ভোটার তালিকায় ‘যাচাইয়াধীন’ বিশ্বকাপজয়ী ক্রিকেটার

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ভারতের ভোটার তালিকায় ‘যাচাইয়াধীন’ বিশ্বকাপজয়ী ক্রিকেটার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের নারী ক্রিকেট দলের সদস্য ও ২০২৫ সালের আইসিসি নারী বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে পশ্চিমবঙ্গের প্রাথমিক ‘চূড়ান্ত’ ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (যাচাইয়াধীন) শ্রেণিতে রাখা হয়েছে। রিচা পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা।

রিচার বাবা মনবেন্দ্র ঘোষ ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া শুরুর সময় তাদের পরিবার প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছে।

তিনি বলেন, ‘এসআইআর শুরু হওয়ার পর আমরা সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

কেন তার নাম যাচাইয়াধীন তালিকায় রাখা হয়েছে, তা জানতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’
জানা গেছে, পশ্চিমবঙ্গে ৬০ লাখের বেশি ভোটারকে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ তালিকায় রাখা হয়েছে। বিচারিক কর্মকর্তারা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন, তারা চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন কি না।

রিচার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, এটি বিজেপি ও ভারতের নির্বাচন কমিশনের (ইসি) তথাকথিত ‘নীরব অদৃশ্য কারচুপি’র প্রতিফলন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তৃণমূল এই ঘটনাকে ‘অযৌক্তিক’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে। পোস্টে বলা হয়, ‘বিশ্বকাপজয়ী তারকা রিচা ঘোষ, বাংলার গর্ব, ভারতের নায়িকা, তাঁকে এখন চূড়ান্ত ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ রাখা হয়েছে। যিনি দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন এবং প্রতিটি বাঙালির শ্রদ্ধা অর্জন করেছেন, তাঁকেই এখন এই অপমানজনক যাচাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। তাঁর নাম চিহ্নিত করা হয়েছে, ভোটার মর্যাদা প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তাঁর গণতান্ত্রিক অধিকার অনিশ্চয়তার মুখে ঝুলছে।

’
উল্লেখ্য, উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের প্রথম অনূর্ধ্ব-১৯ দলের সদস্যও ছিলেন। বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।