সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

ভারতের ভিসার জন্য ই-টোকেন লাগবে না নারীদের

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতের ভিসার জন্য ই-টোকেন লাগবে না নারীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত ভ্রমণে ইচ্ছুক নারীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশে নিযুক্ত ভারত হাইকমিশন। এখন থেকে কিছুদিনের জন্য ভারতের ভিসা পেতে ই-টোকেন বা পূর্ব সাক্ষাৎকারের টোকেন লাগবে না বাংলাদেশের নারীদের।

 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন। এতে জানানো হয়, ভারতীয় ভিসা দেওয়ার স্কিমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষামূলকভাবে এই স্কিমটি ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

 

এই সময়ের মধ্যে নারীরা ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক তাঁদের সঙ্গী বা পরিবারের সদস্যদের পক্ষ থেকেও ভ্রমণ ভিসা আবেতন জমা দিতে পারবেন। এর জন্য গুলশান-১ এর ১৩৭ নম্বর সড়কের ১২ নম্বর বাড়িতে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র থেকে এই ভিসা দেওয়া হবে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের সময় নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থী তাদের পরিবারবর্গের নিশ্চিত বিমান টিকেট থাকতে হবে যা প্রবেশের সময় দেখাতে হবে। ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে, তবে তা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসা আবেদন জমাদানের ৭ দিন পর হবে।

 

ছুটির মৌসুম হিসেবে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শনস্বরূপ এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

সূত্র: এনটিভি