সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারতের জেল থেকে পালিয়ে গেছে এক সন্ত্রাসীসহ ৫ জন

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতের জেল থেকে পালিয়ে গেছে এক সন্ত্রাসীসহ ৫ জন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের পাঞ্জাব রাজ্যের নাভা কেন্দ্রীয় কারাগারে হামলা করে খালিস্তান লিবারেশন ফোর্স বা কেএলএফ -এর প্রধানসহ পাঁচ বন্দীকে নিয়ে পালিয়ে গেছে সশস্ত্র একটি দল।

পুলিশ বলছে, রোববার ভোরের দিকে পুলিশের পোশাকধারী একদল লোক ওই কারাগারে হামলা চালায়।

অনেক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই হামলাকারীরা গোলাগুলি শুরু করে।

“জেলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে তারা এবং সেখানে বন্দী একজন অন্যতম সন্ত্রাসীসহ পাঁচ আসামী পালিয়ে যেতে সক্ষম হয়”-জানাচ্ছে পুলিশ।

কারাগার থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী হারমিন্দর মিন্টু ছাড়াও অন্যরা হলেন- ভিকি গোন্দারর, গুরপ্রিত সেখন, নিতা দেওল এবং বিক্রমজিত।

২০১৪ সালের নভেম্বর মাসে দিল্লি বিমানবন্দর সন্ত্রাসী হারমিন্দর মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের দশটি মামলায় অভিযুক্ত হয়েছিলেন তিনি।

নাভা কারাগারে হামলায় এই পাঁচ বন্দী পালিয়ে যাবার ঘটনায় সেখানে কর্মরত পুলিশ অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কারাগারের সুপার ও ডেপুটি সুপারকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা