সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

ভারতে ভূমির অধিকার প্রতিষ্ঠায় দলিত ব্যক্তির আত্মাহুতি

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ভারতে ভূমির অধিকার প্রতিষ্ঠায় দলিত ব্যক্তির আত্মাহুতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলে ভূমির অধিকারের দাবিতে  আত্মহত্যা করেছেন বিক্ষোভ আন্দোলনের কর্মী এক দলিত ব্যক্তি। ভূমির অধিকারের দাবিতে নিম্নবর্গের মানুষের এই আন্দোলন পুরো ভারতেই ছড়িয়ে পড়েছে।

 

এই সপ্তাহের শুরুতে গুজরাট রাজ্যের জুনাগাথে তিন দলিত ব্যক্তি ভূমির অধিকারের দাবিতে বিষপানে আত্মহত্যা করেন।এদের মধ্যে পর্বত পরমার হাসপাতালে মারা যান। বাকি দুইজনের আশঙ্কামুক্ত হয়েছেন বলে জানান জেলা সরকারি কর্মকর্তারা।

 

এই মাসে চার দলিত তরুণ উচ্চবর্ণের হিন্দুদের হাতে শারীরিক নিপীড়নের শিকার হন। একটি মৃত গরুর চামড়া ছাড়ানোর দায়ে তাদের ওপর চড়াও হয় ওই উচ্চবর্ণের হিন্দুরা।

 

পারমার ও তার সঙ্গীদের ক্ষেত্রেও ঘটেছে নিপীড়নের ঘটনা। তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জমি চাষের অধিকার কেড়ে নেওয়া হয়। দুই দশক আগের দখলকৃত ওই ভূমির অধিকারের দাবিতে তারা এখনো আন্দোলন করে যাচ্ছেন বলে জানায় স্থানীয় সংবাদপত্র।

 

ন্যাশনাল ক্যাম্পেইন ফর দলিত হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা পল দিবাকর বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত নৃশংস। সরকার দলিতদের ভূমির অধিকার আইন প্রণয়ন ও প্রয়োগ করতে বিলম্ব করছে। অথচ এই আইনই পারে তাদের নিপীড়ন ও শোষণ থেকে রক্ষা করতে।’

সূত্র: বাংলা ট্রিবিউন